বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 30 Jun 2026 08:01 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করা হবে না বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে না, তাদের ক্ষেত্রে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ১ জুলাই থেকে এমন কর্মীদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা কার্যকর হবে, যাদের ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে।

তবে এই সময়ের মধ্যে বৈধ অনুমতি ছাড়া কাজ করানো হলে তার সম্পূর্ণ আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে বলে জানানো হয়েছে। Qiwa Platform স্পষ্টভাবে জানিয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে কর্মী নিয়োজিত থাকলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট সব বকেয়া অর্থ ও ফি নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে। সৌদি সরকারের এই নতুন নির্দেশনা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রশাসনিক ও আর্থিক জটিলতা তৈরি হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি