
খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা-আশিক সড়কের দারুসসালাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে কয়েকজন সেখানে গিয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরও পড়ুন প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিষয়টি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এআরএএন/এমএমকে