বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Saturday, 25 Jul 2026 02:03 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

আমার বাঙলা/ তালহা