চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে বেলজিয়ামে জুনের শেষ
তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে বেলজিয়ামে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Sciensano এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়।
এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস ও উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স। সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে বেলজিয়ামে তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে সংস্থাটি। তাদের রেকর্ড অনুযায়ী, চলতি বছরই প্রথমবারের মতো তীব্র গরমের কারণে হিটস্ট্রোক ও সংশ্লিষ্ট শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২০ সলে।
সে বছর ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল দেশটিতে। আমার বাঙলা/ রাব্বি





